.




DAKSHIN DELHI KALI BARI ASSOCIATION
Sector-7, Ramakrishna Puram
New Delhi - 110022
011 3559 6321
info@dakshindelhikalibari.com
Latest Celebration...


Installation of Solar Power System
     
     


Nazrul Jayanti 2025
     


Shraboner Dhara 2025
     
     


Mandir Protistha Diwas 2025
     


Pohela Boisakh 2025
     
     
     
     
     


Boi Mela 2025
     
     
     
     
     
     


Kavita Utsav 2025
     
     
     
     


আম মেলা 2025
     


Sangeet Mela 2025
     
     
     


Boi Mela 2024
     
     
     


Shraboner Dhara 2024
     
     


Kavita Utsav 24th August 2024
গত ২৪শে আগস্ট সন্ধ্যায় দক্ষিণ দিল্লী কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো দক্ষিণ দিল্লী কবিতা উৎসব - ২০২৪

দিল্লীতে এর আগেও কবিতা পাঠের আসর অনেক হয়েছে কিন্তু কোলকাতা ও দিল্লীর কবি এবং আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে বৃহৎ পরিসরে দ্বিতীয় বার অনুষ্ঠিত হোল এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠান। সময়ের সীমাবদ্ধতায় দিল্লীর বহু প্রতিষ্ঠিত কবি ও শিল্পীদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তাঁদের প্রত্যেকের কাছে আমরা ক্ষমা প্রার্থী।

সংশ্লিষ্ট সবার উজ্জ্বল উপস্থিতি এবং সহৃদয় সহযোগিতায় অনন্য এই অনুষ্ঠান সম্পুর্ন সফল ও সার্থক। উপস্থিত অতিথিগণ, অংশগ্রহনকারী সমস্ত কবি, শিল্পী এবং সমস্ত শ্রোতাবন্ধুদেরকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রখ্যাত লেখিকা, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী কর্মী তসলিমা নাসরিনের। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট কবি যশোধারা রায়চৌধুরী, দিল্লীর সাংস্কৃতিক জগতের অভিভাবক ডঃ অমিতাভ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন অতিথি শিল্পী দিধীতি চক্রবর্তী। তাঁর উজ্জ্বল উপস্থিতি এবং আঞ্চলিক ভাষায় তাঁর স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে এক অনন্য মাত্রা এনে দিয়েছে। নাট্য ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী শ্রী ভীষ্ম ব্রত ভট্টাচার্য এবং বাচিক শিল্পী ও উপস্থাপিকা শ্রীমতী নবনীতা চ্যাটার্জীর সুদক্ষ উপস্থাপনা ও সঞ্চালনা অনুষ্ঠানটিকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে তিলোত্তমার স্মৃতির উদ্দ্যেশ্যে দু মিনিটের নীরবতা পালন করা হয়। তাঁর প্রারম্ভিক ভাষণে সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাশ সারা দেশে ঘটে যাওয়া নারী নির্যাতনের তীব্র নিন্দা করেন এবং অনুষ্ঠানটি সমস্ত নির্যাতিতা নারীদেরকে উৎসর্গ করেন।

বিশিষ্ট কবি শ্রীমতী যশোধরা রায়চৌধুরীর তাঁর কবিতার মাধ্যমে তিলোত্তমার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

মনোজ্ঞ এই অনুষ্ঠানে দিল্লী এনসিআরের কবিতা প্রেমী শ্রোতাদের উপস্থিতি ছিল নজরকাড়া।

অনুষ্ঠান শেষে সমস্ত কবি ও শিল্পীদের হতে উত্তরীয় এবং স্মারক তুলে দেন সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাশ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সহ সভাপতি শ্রী বাসব লাহিড়ী।
     
     
     
     


Najrul Jayanti - 25 May 2024
২৫শে মে, ২০২৪, শনিবার দক্ষিণ দিল্লী কালীবাড়ি প্রাঙ্গনে সপ্তক সঙ্গীত গোষ্ঠীর সাথে যৌথ উদ্যোগে আয়োজিত হোলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার জনাব শাবান মাহমুদ। উপস্থিত ছিলেন দিল্লী প্রেস ক্লাবের সভাপতি শ্রী গৌতম লাহিড়ী।

চিরাচরিত প্রথা মেনে দ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রারম্ভিক ভাষণে জনাব শাবান মাহমুদ কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী বন্ধনের কথা উল্লেখ করেন। কালীবাড়ির সাধারণ সম্পাদক সুব্রত দাশ তাঁর স্বাগত ভাষণে দিল্লীর সমস্ত সংস্থাকে আরো বেশি করে নজরুল জয়ন্তী পালন করার আহ্বান জানান।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দক্ষিণ দিল্লী কালীবাড়ির সঙ্গীত গোষ্ঠী কোমল গান্ধার।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দিল্লীর বিশিষ্ট গানের দল সাম্পান, রাগিনী, স্বরলিপি ও সপ্তক। বিশিষ্ট সংগীত শিল্পী চন্দ্রিকা দত্ত, ইন্দ্রানী দাস, সৌরীন্দ্র মোহন দাস, মৌমিতা কুন্ডু, প্রবাল গোস্বামী, শ্রাবনী গোস্বামী ও মিহির বসু একক সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন দিল্লী এনসিআরের প্রথিতযশা আবৃত্তি শিল্পী প্রিসিলা চট্টরাজ, অসীম মিশ্র, মহুয়া রায়,ভীষ্মব্রত ভট্টাচার্য্য, নবনীতা চ্যাটার্জী ও সৌরাংশু সিংহ। যন্ত্র সংগীতে ছিলন মিহির বসু, নীলাঞ্জন সেনগুপ্ত।

সবার শেষে শ্রোতাদের অনুরোধে সাড়া দিয়ে সুমধুর কন্ঠে সঙ্গীত পরিবেশন করেন দিল্লীর প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিশাখা বসু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বিশাখা বসু।

দীপক চক্রবর্ত্তী, সভাপতি

সুব্রত দাশ, দক্ষিণ দিল্লী কালীবাড়ি
     
     


Folk Festival 2024
     
     
     


বাংলার আম মেলা 16th - 21st June 2024
দিল্লীতে একটি মাত্র আম মেলা যেখানে সরাসরি মালদার বাগান থেকে আসা কার্বাইড বিহীন গাছ পাকা অথেনটিক আম পাওয়া যায়। রেসিডেন্ট কমিশনারের তত্ত্বাবধানে জনপথের হ্যান্ডলুম মার্কেটে এই মেলাটি আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার বিভাগ।

এবছর প্রথমবার দক্ষিণ দিল্লী কালীবাড়িতে (সারা দিল্লী এনসিআরে প্রথম) আয়োজন করা হয়েছে বাংলার আম মেলা। মালদার বাগান থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে কার্বাইড বিহীন প্রাকৃতিক ভাবে পাকা আম। বাংলার বিখ্যাত আম হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, তোতাপুরী, আম্রপালি, গোপালভোগ, মল্লিকা সহ পনেরোটি বিভিন্ন প্রজাতির আম নিয়ে এই মেলা বসেছে দক্ষিণ দিল্লী কালীবাড়ির প্রণব মুখার্জি সভাগৃহে। বাংলার খাঁটি তাজা ও সুস্বাদু আমের স্বাদ নিতে দিল্লী এনসিআরের বহু লোক আজ ভিড় করেছেন আম মেলায়। প্রথম দিনের উপচে পড়া ভিড় দেখে উদ্যোক্তা ও বিক্রেতা সবাই খুশি। এই মেলা চলবে আগামী ২১ শে জুন পর্যন্ত।
     
     
     


Pranab Mukherjee Memorial Lecture - 4th February 2024
দক্ষিণ দিল্লী কালীবাড়ি আয়োজিত প্রথম প্রণব মুখার্জি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো গত ৪ঠা ফেব্রুয়ারী। প্রণব মুখার্জী সভাগৃহে অনুষ্ঠিত এই সভায় প্রণব বাবুর সান্নিধ্যে থাকা বিশিষ্ট ব্যক্তিগণ তাঁর স্মৃতিচারণ করেন। প্রথমে কালীবাড়ির সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাশ তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি কালীবাড়ির উন্নয়নে প্রণব বাবুর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

বিশিষ্ট সাংবাদিক শ্রী সমৃদ্ধ দত্ত রাজনৈতিক প্রণব বাবুর ভূমিকা সম্বন্ধে বলেন। সিবিডিটির প্রাক্তন চেয়ারম্যান শ্রী সুমিত দত্ত মজুমদার মন্ত্রী প্রণববাবু সম্বন্ধে স্মৃতিচারণা করেন। প্রেস ক্লাবের সভাপতি ব্যক্তি প্রণব বাবুর বিভিন্ন গুণাবলী ব্যাখ্যা করেন। শ্রী শুদ্ধসত্ব বাসু, প্রফেসর দিল্লী আইআইটি কালীবাড়িতে প্রণববাবুর অবদান প্রসঙ্গে বলেন। সব শেষে কালীবাড়ির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও তাঁর পুত্র শ্রী অভিজিৎ মুখার্জী ব্যক্ত করেন পারিবারিক প্রণব বাবুর কিছু না জানা না শোনা কথা।

পরিশেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন সহ সভাপতি কর্ণেল (ডঃ) আর কে চৌধূরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও সঞ্চালিকা শ্রীমতী নবনীতা চ্যাটার্জী।
     
     
     


Pitha Utsav 14 January 2024